চাঁপাইনবাবগঞ্জে ১০টি চোরাই মোটরসাইকেলসহ আন্তে:জেলা চোরচক্রের মূলহোতা গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-৩০ ০০:০০:২১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলায় সদর থানা পুলিশের অভিযানে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা বারিকুল ইসলাম(৩০) গ্রেপ্তার হয়েছেন। তাঁর হেফাজত হতে উদ্ধার হয়েছে চুরিকৃত ১০টি চোরাই মোটরসাইকেল। গ্রেপ্তার বারিকুল শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের মো: আকালুর ছেলে। গোপন খবরের ভিত্তিতে গত শনিবার(২৮জুন) ভোর থেকে  দিনব্যাপী টানা অভিযানটি চালানো হয়।
রোববার(২৯জুন) দুপুর আড়াইটায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ  জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গত শনিবার সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের  মেলার মোড় নামক স্থানে একটি আমবগানে  একটি চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সময় ওই মোটরসাইকেলসহ গ্রেপ্তার হন বারিকুল। এ সময় তাঁর সহযোগী কয়েকজন দৌড়ে পালিয়ে যান। পরে  বারিকুলের স্বীকারোক্তিতে তাঁর বসতবাড়ি থেকে উদ্ধার হয় চাঁপাইনবাবগঞ্জের সদরসহ জেলার বিভিন থানা  এলাকা এবং পাশের বিভিন্ন জেলা থেকে চুুরিকৃত আরও ৯টি মোটরসাইকেল।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, এ ঘটনায় বারিকুল এবং তাঁর ৩ সহযোগীসহ ৪ জনের নামে মামলা করেছে পুলিশ। রোববার গ্রেপ্তার  বারিকুলকে আদালতে পাঠানো হয়েছে।