রাজধানী ঢাকা অবশেষে পদ্মা রেল সংযোগের সাথে যুক্ত হলো
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৩-০৮-১৬ ১৫:৪৫:২৯
রাজধানী ঢাকা অবশেষে পদ্মা রেল সংযোগের সাথে যুক্ত হলো। গেন্ডারিয়া, জুরাইন ও কেরাণীগঞ্জের অবশিষ্ট কিছু জায়গায় রেল লাইন বসানোর কাজ শেষ হয়েছে আজ বুধবার। এর ফলে ঢাকা-মাওয়া অংশের রেল লাইনের কাজ পুরোপুরি দৃশ্যমান হলো।
ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেল লাইন এখন প্রন্তুত।
প্রকল্পের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম মুঠোফোনে গণমাধ্যমকে জানান, সেপ্টেম্বরে ট্রেন চালানোর লক্ষ্যে কাজ এগিয়ে নেয়া হচ্ছে। রেল লাইন প্রস্তুত হয়ে গেছে। এখন ঢালাই ও স্টেশনের কাজ চলছে।
এই পথে অক্টোবর থেকে যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের এমনটাই জানালেন তিনি।