চাঁপাইনবাবগঞ্জে ২০ মামলার আসামী কুখ্যাত ডাকাত লালচাঁন হেরাইনসহ আটক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-২৮ ১৮:১৮:৪১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে অন্তত; ২০টি হত্যা,ডাকাতি,ছিনতাই,মাদকসহ বিভিন্ন মামলার আসামী  কুখ্যাত ডাকাত লালচাঁন ইসলামকে (৩১)  দুইশত গ্রাম হেরোইনসহ আটক করেছে পুলিশ। শনিবার(২৮জুন) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের কানসাট ইউনিয়নের চিহ্নিত মাদকস্পট বাগানবাড়ি এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে লালচাঁনকে  আটক করে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল। শনিবার দুপুরে তাঁকে আটকের বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেয়া শিবগঞ্জ  থানার উপ-পরিদর্শক(এসআই) ইমরান হোসেন বলেন, লালচাঁনের নামে একাধিক হত্যা, একাধিক ডাকাতি, ছিনতাই, মাদক সহ বিভিন্ন অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সহ জেলার ৫টি থানতেই  অন্তত: ২০টি মামলা রয়েছে। আরও মামলা রয়েছে কিনা তা  খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ দীর্ঘদিন থেকেই তাঁকে খুঁজছিল। ঢাকা থেকে কানসাট  ফিরে হেরোইন বিক্রির সময় তিনি আটক হন। ২০০ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় মাদক আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান পুলিশ কর্মকর্তা ইমরান।