আলজেরিয়া বাংলাদেশ থেকে আম ও আমজাত পন্য নিতে চায়--চাঁপাইনবাবগঞ্জে আলজেরিয়ান রাষ্ট্রদূত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-২৭ ১৮:০০:৩৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশে নিযুক্ত আলেজেরিয়ার রাষ্ট্রদূত ড.আবদেলোহাব সাইদানি বলেছেন, আলজেরিয়া বাংলাদেশ থেকে আম ও আমাজাত পণ্য এবং কৃষিজ পণ্য আমাদানীতে আগ্রহী।  এমনকি আলজেরিয়া নিজস্ব উদ্যোগে বাংলাদেশ থেকে কৃষি উদ্যোক্তা, কৃষি প্রযুক্তি এবং কৃষক নিয়ে যেতে আগ্রহী। যাদের আলজেরিয়াতে ভূমি,বিদ্যূৎ, পানিসহ বিনামূল্যে প্রয়োজনীয় সকল সুবিধা দেয়া হবে যাতে তাঁরা সেখানে  আমসহ  যেসব কৃষি ফসল উৎপাদন করা সম্ভব তা  করতে পারেন। রাষ্টদূত বলেন, আলজেরিয়া আফ্রিকার বৃহত্তম এবং বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনাময় দেশ। যা ইউরোপ এবং আফিকা মহাদেশের সংযোগ স্থলে অবস্থিত। বাংলাদেশ যদি আলজেরিয়ার বাজারে প্রবেশ করতে পারে তবে তবে বিশাল এলাকায় বানিজ্য সম্প্রসারণ করতে পারবে।দু’দেশের পর্যটন ও সাংস্কৃতিক সম্ভাবনার অনেক সূযোগ রয়েছে যা তিনি কাজে লাগানোর আহব্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের সাথে সরাসরি বিমান  এবং কার্গো বিমান যোগাযোগ চালু করতেও আলজেরিয়া আগ্রহী।
শুক্রবার (২৭জুন) বিকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার এবং বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের(বিএবিএফ) যৌথ আয়োজনে “এগ্রোবেসড ম্যাংগো প্রসেসিং কনাফারেন্স’-এ প্রধান অতিথির বক্তব্যে  রাষ্ট্রদূত এসব কথা বলেন। ‘এক্সপ্লোরিং এগ্রো ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ ঊইথ আলজেরিয়া’- শীর্ষক  কনফারেন্সে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ান রাষ্ট্রদূত আরও বলেন, আলজেরিয়া বাংলাদেশের সাথে ব্যবসা-বানিজ্য বাড়াতে আগ্রহী। সে জন্য  তাঁরা স্বল্প  ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছেন। বিশেষ করে কৃষি ক্ষেত্রে তাঁরা আগ্রহী। যদিও গামেন্টসসহ অনান্য  সেক্টরেও তাঁদের আগ্রহ রয়েছে।  তিনি বাংলাদেশী উদ্যোক্তাদের  ইউরোপ এবং আফ্রিকার প্রবেশদ্বার বিশাল ভূ-খন্ডের আলজেরিয়ায় কৃষিতে বিনিয়োগের আহব্বান জানান।
রাষ্ট্রদূত চাঁপাইনবাবগঞ্জের আমের প্রতি আগ্রহ প্রকাশ করে ভবিষ্যতে চাঁপাইনবাবগঞ্জে একটি কোল্ড ষ্টোরেজ নির্মাণের আশ^াস দেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের আম প্রক্রিয়াজাতকরণ নিয়েও কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সহ-সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আখতারুল আলম রিমনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএবিএফ সভাপতি নুরুল মোস্তফা। আম নিয়ে বক্তব্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার পরিচালক রাইহানুল ইসলাম লুনা ্ও কৃষি উদ্যেক্তা মুনজের মানিক। রাষ্ট্রদূতের সফরের  উদ্দেশ্যে নিয়ে বক্তব্য দেন বিএবিএফ মহাসচিব আলী হায়দার চৌধুরী। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ  অধিদপ্তর উপ-পরিচালক ড. ইয়াছিন আলী,বিএ¦িবএফ সহ-সভাপতি আমিনুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে  রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে আঞ্চলিক উদাণতত্ব গবেষণা কেন্দ্র (সাবেক আম গবেষণা কেন্দ্র) পরিদর্শন করেন। কনফারন্সে শেষে বিকালেই তিনি জেলার শিবগঞ্জ উপজেলায় আমবাগান এবং দেশের বৃহত্তম কানসাট আমবাজার  পরিদর্শন করেন।