মা সু দু র র হ মা ন মা সু দ

  • সুদূর আকাশে তুমি
  • ২০২৫-০৬-২৭ ০০:১০:০৭
image

এই খানে কিছু পাখি গান ও পালক 
ঝেড়ে জড়িয়ে আছে  বৃক্ষ লতা, 
অবশেষে তুমি চলে গেছো রাখনি কথা।  

জেগেছে রাত্রির মতো ঘন  অন্ধকার!
কেউ কি জেনেছে কভু দুঃখ-ব্যথাতুর ঝড়া, শুকনো পাতার। 
তবুও হৃদয়ে তুমি,
জ্বলে পুড়ে করো ছাই।
আমিও  দুঃখের নিনাদ জাগায়, বাজায় সানাই।

আহ্ চাঁদ! সুদূর আকাশে তুমি,নক্ষত্রের আলো।

তুমি আজ মরীচিকা রাত্রির নিকষ কালো।