স্ব র্ণা তা লু ক দা র

  • নানান স্মৃতি কই
  • ২০২৫-০৬-২৭ ০০:০৫:১৯
image

ছোট বেলার নানান স্মৃতি আছে 
ভুলে গেছি তার কিছু  কিছু 
হারিয়ে গেল  ছেলেবেলার দিনগুলো সেই, 
ভুল সরলতার  মজার  দিন কই
সবাই এখন কৌতূহলি গেমস ট্যাপ মোবাইলে
নিত্য নতুন সার্চ করে গুগোলে।

শিখেনা নীতিকথা  দায়িত্ব শীলতা
নেই বন্ধুত্ব মায়া,মমতা
সময়,এখন বেড়াজালে নিয়মে বাঁধা 
নেই  সহানুভূতি ধ্বংস  মানবতা,
গাছগাছালির  বাতাসে  আর মন ভরে না
পুরোনো সংস্কৃতি  কেউ  মনে  রাখেনা।