চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের আলোচিত নেত্রী সুলতানা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-২৫ ১৬:৫৬:০০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা মজিলা  আওয়ামী লীগ কোষাধ্যক্ষ এবং আলোচিত আওযামী লীগ নেত্রী রাজিয়া সুলতানা সম্পাকে  একটি বিস্ফোরক মামলায় তদন্তেপ্রাপ্ত আসামী হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের হয়। গত মঙ্গলবার (২৪ জুন)  রাত সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম সুলতানাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। একই সময় জেলা পুলিশের  হোয়াটস আপ মিডিয়া সেল গ্রæপে পুলিশ সুপার সুলতানার একটি ফেইসবুক আ্ইডি পোষ্ট করেন। আইডিতে একটি একটি ভিডিওর স্ক্রিনশট রয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে সামনে কেক এবং পাশে এক ব্যাক্তিকে নিয়ে সুলতানা দাঁড়িয়ে। পোষ্টের নীচে লেখা ‘গৌরব সংগ্রামে ৭৬ বছর জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
একই আইডিতে মঙ্গলবার সন্ধ্যার দিকে সুলতানার পোষ্ট করা একটি ভিডিওতে সুলতানাকে একটি মনোহারি (রকমারি পণ্য-যেমন মেলায়  বসে) দোকানে কর্মচারীদের সহ  আরও কয়েকজনের মাঝে কেক বিতরণ  করতে  ও খাইয়ে দিতে দেখা গেছে।  ওই ব্যাক্তিদেরও সাগ্রহে  কেক খেতে দেখা গেছে। ভিডিওর ব্যাকগাউন্ডে বাজছিল দেশাত্মবোধক গান।
সদর  থানার অফিসার ইনচার্জ(ওসি)  মতিউর রহমান বলেন,গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর থানা পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ শহরের  শিয়ালা মহল্লার নিজ বাড়ি থেকে সুলতানাকে গ্রেপ্তার করে।  আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তিনি কেককেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ফেইসবুকে ভিডিও পোষ্ট করেছেন। তবে  সে কারণে তাঁকে  গ্রেপ্তার করা হয় নি।  বিস্ফোরক মামলায় তাঁকে  গ্রেপ্তার করে বুধবার(২৫জুন) বিকালে আদালতে পাঠানো হয়েছে।