সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১৫ ২৩:৩২:৫৮
image

আজ মঙ্গলবার (১৫ই আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়,সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৮৪ জন। 
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ১১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ১০ জন এবং দেশের অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ১০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৮৯ হাজার ৮৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৪ হাজার ৩৯৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৪৫ হাজার ৪৭৯ জন। 
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৩৩২ জন। এর মধ্যে ঢাকায় ৪০ হাজার ৬৩ এবং ঢাকার বাইরে ৪০ হাজার ২৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।