চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ কোষাধ্যক্ষ রাজিয়া সুলতানা সম্পা আটক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-২৪ ২৩:৪৫:৪৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা মজিলা  আওয়ামী লীগ কোষাধ্যক্ষ রাজিয়া সুলতানা সম্পাকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৪ জুন)  রাত সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে তাঁকে আটক করা হয়েছে  সে বিষয়ে কিছু জানান নি পুলিশ সুপার। তবে জেলা পুলিশের  হোয়াটস আপ মিডিয়া সেল গ্রæপে পুলিশ সুপার সুলতানার একটি ফেইসবুক আ্ইডি পোষ্ট করেছেন। আইডিতে একটি একটি ভিডিওর স্ক্রিনশট রয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে সামনে কেক এবং পাশে এক ব্যাক্তিকে নিয়ে সুলতানা দাঁড়িয়ে। পোষ্টের নীচে লেখা ‘গৌরব সংগ্রামে ৭৬ বছর জয় বাংলা জয় বঙ্গবন্ধু’। ওই আইডিতে মঙ্গলবার সন্ধ্যার দিকে সুলতানার পোষ্ট করা একটি ভিডিওতে সুলতানাকে একটি মনোহারি (রকমারি পণ্য-যেমন মেলায়  বসে) দোকানে কর্মচারীদের মাঝে কেক বিতরণ  করতে দেখা গেছে।
সদর  থানার অফিসার ইনচার্জ(ওসি)  মতিউর রহমান বলেন,  মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর থানার একটি দল চাঁপাইনবাবগঞ্জ শহরের  শিয়ালা মহল্লার নিজ বাড়ি থেকে সুলতানাকে আটক করেছে। তবে কি অভিযোগে তাঁকে আটক করা হয়েছে সে ব্যাপারে কিছু জানান নি ওসি।  ওসি বলেন, এ ব্যাপারে পরে জাননো হবে।