সৈ য় দ জা হি দ স রো য়া র

  • "নারী মানে একটি পৃথিবী"
  • ২০২৫-০৬-২৪ ০০:২৭:১৩
image

নারী-শুধু রূপ নয়, এক বিশালতা,
যার চোখে স্বপ্ন নয়, সাহসের প্রতিবিম্ব জ্বলে।
সে ভাঙে না, গড়ে-
যেখানে ভালোবাসা হয় না, শরীর নির্ভর।
সে হাঁটে ধীর পায়ে,
তবু পায়ের ছাপ ফেলে হৃদয়ের মাটি জুড়ে।
তার নীরবতাই ভাষা,
যার শব্দ কেউ শোনে না, শুধু অনুভব করে।
সে চায় না রাজপ্রাসাদ,
চায় এক নিরাপদ ভালোবাসার ঘর,
যেখানে সে শিশুর মতো নিজেকে ভেঙে ফেলতে পারে-
ভয়হীনভাবে, অবলীলায়।
নারী মানে এক আশ্রয়,
যে ক্লান্ত পুরুষের শক্তি হয়ে ওঠে।
নারী মানে এক যাত্রী,
যে বিশ্বাসের ট্রেনে চড়ে জীবনভর পাশে চলে।
সে কোনো গল্প নয়-
সে গল্প লেখে,
পুরুষ পড়ে তা মন দিয়ে- চোখ দিয়ে নয়।