জাতীয় শোক দিবস উপলক্ষে শিরোমনি বাজার বণিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-০৮-১৫ ১৯:১৭:৪১
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ জাতীয় শোক দিবস উপলক্ষে শিরোমনি বাজার বণিক সমিতির উদ্যোগে ১৫ আগষ্ট জোহর বাদ কেডিএ মার্কেট চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিরোমনি বাজার বনিক সমিতির সভাপতি শেখ আক্তার হোসেন এর সভাপতিত্বে, সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক এর সার্বিক তত্ত¡াবধানে এবং শেখ জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা সম রেজওয়ান আলী, আলহাজ¦ মোড়ল আনিছুর রহমান। বক্তৃতা করেন শেখ আঃ রাজ্জাক, শেখ মইনুল ইসলাম, শেখ আঃ জলিল, মোল্লা আরিফ হোসেন, এহিয়া খান, মুক্ত, বাবলু, আনিছ, চঞ্চল, দোয়া পরিচালনা করেন মুফতি আঃ জব্বার। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান  শেষে তাবারক বিতরণ করা হয়।