জে বু ন্নে ছা মু নি য়া

  • সমস্যাটা
  • ২০২৫-০৬-২২ ০৩:২২:০০
image

যারা বলেছিলো ফুলের বনে 
আজকাল খোক্কশ বাস করে
ফুলেরা গন্ধের বদলে ঘৃনা ছড়ায়;
তাদেরকে বলতে চাই-
আমি আজো বিশ্বাস করি
সুন্দর লুকিয়ে থাকে সর্বত্র
ছায়ার পিছেই আলো
আলোর পাশে ভালো;
সমস্যাটা ফুলের নয়  বনেরও নয়
দৃষ্টিভঙ্গির।