অ র্চ না মা লা কা র

  • আবার যদি ফিরে আসি
  • ২০২৫-০৬-২২ ০৩:১৯:২৪
image

আবার যদি ফিরে আসি এই গড়াই নদীর বাঁকে
একঝাঁক গাঙচিল হয়ে উড়ে বেড়াবো বাংলার বুকে
উড়বো যেখানে সবুজ বনরাজি ছুঁয়ে আছে দিগন্ত
অথবা ---
আষাঢের বৃষ্টি হয়ে ঝরবো মরা নদীর বালিয়াড়িতে।
বর্ষার কদম হয়ে চেয়ে রব মেঘলা আকাশ পানে,
কেয়া ফুলের সুবাস হয়ে ভাসবো ভেজা বাতাসে।
আবার যদি ফিরে আসি বাউলের একতারা হাতে
ঘুরবো গ্রাম-গঞ্জে,
অথবা পাল তোলা নৌকার দাঁড় হয়ে শুনবো
ভাটিয়ালির সুর।
শিশির হয়ে হাসবো ঘাসের ডগায় ---
মায়া মমতায় জড়িয়ে রব তোমাদের পায়।