১৫ আগষ্ট উপলক্ষে চাঁপাইনবাবঞ্জে দরিদ্রদের অর্থ সাহায্য,চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৩-০৮-১৫ ২২:১৯:৪২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁপাইনববাবগঞ্জ পৌর ১ নং ওয়ার্র্ড   আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে বিকেল ৫টায় কল্যানপুর মহল্লায় দোয়া,৬০০ দরিদ্রের মাঝে এক হাজার করে নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়। কর্মসূচীতে  উপস্থিত ছিলেন জেলা আ’লীগ কোষাধ্যক্ষ এরফান আলী।
এর আগে বিকেল ৪টায় বর্ডার গার্ড বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩ বিজিবি) উদ্যেগে ব্যাটালিয়ন সদরে ১০০ দরিদ্রের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ৫৩ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল নাহিদ হোসেন। এর আগে সকালে বিজিবি  জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাঁকা ইউনিযনের বিশরশিয়া গ্রামে ৩৬৫ জন দরিদ্রকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে।