পা র মি তা চ্যা টা র্জী

  • পুরানো ছবি
  • ২০২৫-০৬-২০ ০০:৪৩:২০
image

যত পুরানো ছবি এঁকেছিলাম ফেলে দিলাম সব,
জমে ছিল আবর্জনার মতন
 কোন এক  জং ধরা ট্রাঙ্কে
  ফাঁকা হল এতোদিনের যা কিছু সঞ্চয়

  সব চিহ্নই জ্বালিয়ে দিলাম
 জ্বলন্ত আগুনে 
ধিকিধিকি করে জ্বলছিল গোপন গুহায়
যে স্মৃতির কালো ধোঁয়ার
আস্তরণ ঢেকে রেখেছিল
হৃদয়ের সূক্ষ্ম স্তর গুলিকে
 আনন্দ এসে দাঁড়াল মুক্ত দ্বারের সামনে
এবার শুধু মুহূর্তের আনন্দকে
মেখে নিতে হবে প্রাণে

  যাক চলে দুঃখ যন্ত্রনা,বেদনা
  বিষাক্ত স্মৃতির মালা
 থাকুক মনে শুধু আজকের
 এই আনন্দ ক্ষনটুকু