বাউল তুমি আকাশ হলে
আমি কেন পাতাল,
তুমি যদি ঘরের মেঝে
আমি কেন চাতাল।।
তুমি যদি একতারার সুর
ভক্তি-ভজন গানে,
আমি কেন বদ্ধ পাখি
অদেখা বিষ- বাণে।
তুমি যদি উদাস হলে
আমি কেন গৃহপাল।।
তোমার খোঁজা কী যেন কী
সীমা আর অসীমে,
আমার যেন মন্ত্র বিলাস
পুবে আর পশ্চিমে।
তুমি যদি সচ্ছ সুজল
আমি কেন শৈবাল।।
তোমার আমার এ ব্যবধান
কালে ও অকালে,
তুমি হলে সুমিষ্ট ফল
আমি যে মাকালে।
তুমি যদি সত্য সাধক
আমি কী গো ভেজাল ।।