গোলাম কবির

  • বিস্মরণের অতল অন্ধকার গহ্বর থেকে
  • ২০২৫-০৬-১৭ ০১:৩০:২৭
image

 বিস্মরণের অতল অন্ধকার গহ্বর থেকে 
 মনউদাসের মধ্যদুপুরে বেরিয়ে আসে 
 ধূমায়িত কালো কফির ঘ্রাণের মতো 
 তোমার অবহেলা আর প্রত্যাখানের গল্পগুচ্ছ! 

 সময়ের দগ্ধ ক্ষতচিহ্ন মাখে 
 আরণ্যক দিনান্তের শেষ সূর্যালোক! 

 একজন দক্ষ ডুবুরির মতো তোমার অবহেলা 
 আর প্রত্যাখানের গল্পের ভিতর থেকেও 
 সুচারুভাবে ভালোবাসার ছিঁটেফোঁটা 
 কিছু একটা পাবার জন্য 
 মরিয়া হয়ে উঠি ভালোবাসি বলেই!  

 দেখলাম আমার হৃদয়ের 
 আরণ্যক নির্জনতার আর্তনাদে ভেসে যাচ্ছে  
 যুবতী জ্যোৎস্না রাতের ঐশ্বর্যের সম্ভার! 

 অথচ এখনো ভালোবাসা নিয়ে কতো স্বপ্ন দেখি  
 আরব্যোপন্যাসের অবিশ্বাস্য গল্পগুলোর মতোই।