চাঁপাইনবাবগঞ্জে হত্যা এবং হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক ৩ আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-১৫ ২১:২৮:২৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ব্যাব ক্যাম্পের দুটি পৃথক অভিযানে জেলার শিবগঞ্জ উপজেলার একটি হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ৫নং আসামী আমিরুল ইসলাম(২৪) এবং একটি হত্যাচেস্টা মামলার ২নং আসামী  মো: রাশিদুল (২৮) ও ৩ নং  আসামী মো: রিংকু(২৪) নামে ৩ যুবক গ্রেপ্তার হয়েছে। আমিরুল শিবগঞ্জের কামালপুর গ্রামের আব্দুর রাকিবের ছেলে। অপরদিকে রাশিদুল শিবগঞ্জের বাবুপুর মিরাটুলি গ্রামের মো: একরামুলের ছেলে  ও রিংকু একই গ্রামের মো: আলেকের ছেলে।
র‌্যব জানায়,গত শনিবার(১৪জুন) রাত সাড়ে ৭টার দিকে বগুড়ার আদমদীঘি থানার সান্তাহার রেলষ্টেশন এলাকা থেকে আমিরুল এবং ঘত শনিবার বিকাল সোয়া ৫টার দিকে শিবগঞ্জ থানার রানীহাটী কলেজ মোড় এলাকা থেকে রাশিদুল ও রিংকুকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৫জুন) র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো দুটি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ৮ জুন শিবগঞ্জের কামালপুর গ্রামে পূর্ব শত্রতার জেরে নিজ বাড়িতে ঢুকে পিটিয়ে ও ছুরি মেরে পূর্বপরিকলিপতভাকে খুন করা হয় ওই গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে মাসুদ রানা (৪১) নামে এক যুবককে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা  হলে র‌্যব  হেডকোয়ার্টার ইনটেলিজেন্স ঊইং এর দেয়া তথ্যে র‌্যাব-১২ ব্যাটালিয়নের বগুড়া ক্যাম্পের সাথে যৌথ অভিযানে  আমিরুল গ্রেপ্তার হয়।
অপরদিকে গত ১ জুন বাবুপুর মিরাটলি গ্রামের বাসিন্দা রানা বাবু (২৮) নামে এক যুবককে  পূর্ব শত্রæতার জেরে দেশি অস্ত্র দিয়ে আঘাত করে খুন করার চেষ্টা করা হয়। এ ব্যাপারে শিবঘঞ্জ থানায় মামলা হলে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন রাশিদুল ও  রিংকু।
গ্রেপ্তার ৩ আসামীকে  সংশ্লিস্ট মামলার তদন্ত কর্মকর্তাদেও (আইও) নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।