শ্যামগঞ্জ মৌজার কেডিএ আবাসিকের ক্ষতিগ্রস্থ জমির মালিকদের ক্ষতিপুরন আদায়ের দাবিতে জনসভা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৬-১৫ ২১:১৬:৪৬
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি    ঃ নগরীর খানজাহান আলী থানার শ্যামগঞ্জ  মৌজার  কেডিএ আবাসিকের ক্ষতিগ্রস্থ জমির মালিকদের ক্ষতিপূরণ পরিশোধের দাবিতে আজ বিকাল ৫ টায়  শিরোমণি শহীদ মিনার চত্বরে জনসভা অনুষ্ঠিত হয়।  ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পাওনা আদায়ের দাবিতে গঠিত কমিটির সভাপতি  প্রিন্সিপাল  আব্দুল গফ্ফার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শেখ জিয়াউর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন  খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত, বিশেষ অতিথি ছিলেন  আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন। এ সময় বক্তৃতা করেন বিএনপি নেতা সাইফুল্লাহ তারেক, খানজাহান আলী থানা ছাত্রদলের সাবেক আহবায়ক  মাসুম বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন রুহুল আমিন, আব্দুল গনি সহ এলাকার সর্বস্তরের জনগন । বক্তারা বলেন ৫৬ বছরের যে সমস্যা সমাধান হয়নি তা অত্যন্ত দুখঃজনক আগামিতে  বিএনপি ক্ষমতায় আসলে এ সমস্যা সমাধান করার জন্য উদ্যোগ গ্রহন করা হবে।