তি তা স

  • জন্মান্তর
  • ২০২৫-০৬-১৫ ০২:২৩:০৮
image

এ জনমে আমি তোর নই
গত জন্মে কার ছিলি কে তা জানে?
তবু তুই যদি নাম ধরে ডাকিস আমি শিহরিত হই
তোর অভিমানে আমি বিচলিত রই।

বুকেতে বান ভাসিয়ে চোখেতে আগুন রাখিস তুই..
সে আগুনে পুড়ে পুড়ে রোজ একটু করে তোকে ছুঁই।
এ জনমে না হয় আমায় হৃদেই বেঁধে রাখিস,
 পুড়ে ছাই হয়ে যাই আমি
ইচ্ছে মত তুই সে ছাই গায়ে মাখিস।

একবার তুই যদি নাম ধরে ডাকিস!
এমন করে আমায় ভালোবাসিস।
যদি হাতটা ধরে থাকিস আমার পাশে
তবে, প্রতি পৌষেও যেনো বসন্ত ফিরে আসে।।