টু ম্পা পা ল

  • থেমে যেতে নেই।
  • ২০২৫-০৬-১৫ ০২:১৮:১৩
image

বারে বারে যখন অযোগ্য প্রমাণিত হই,
তখন মনে হয় আর কেন? 
এবার একটা লম্বা বিশ্রাম দরকার। 
একটা গভীর ঘুম।
সে ঘুম ভাঙলে না হয় দেখা যাবে। 
চোখ বন্ধ করি । 
পলকে ঢাকা চোখের মনি ঘুরতে থাকে। 
ছটফট করে বাইরের আলো দেখার জন্য। 
চোখ খুলি, মনে মনে বলি এখনো তো মৃত্যু আসেনি,  
তবে থেমে থাকা কেন? 
আবার বেরিয়ে পড়ি আর এক ছুটের জন্য। 
হারতে নেই । 
নিজেকে নিজের পরাজিত ঘোষণা করতে নেই। 
শরীর না থামা পর্যন্ত  থেকে থেমে যেতে নেই। 
থেমে যেতে নেই।