কিছু কিছু জল রেখে যায় বৃষ্টি,
শ্রাবনসকাল দুপুর হতে হতে
আকাশ জুড়ে মেঘ হয় বিকেলে।
একটিবার শৈশবে ফিরে যেতে
বড্ড ইচ্ছে হয় ।
হরানো ছোট্ট কাঠের জানালায়
হাত বাড়িয়ে ছুঁতে চাই
একটা শ্রাবনসকাল ।
বর্তমান আমাকে খুব বেশি
ক্লান্ত করছে আজকাল।
তাই কবিতার ব্যবচ্ছেদ হয় খুব ।
সাথে বোধহয় আমিও,
এক একটা কবিতায় কতগুলি
অজানা গল্প থাকে?
অনেক বেশি জলে ভিজে যায়
আমাদের বকের মতো চোখ।
বোহেমিয়ান সময়ের অভিমান ভুলে
এক কাপ কফি খেতে পারি
কোনও এক শ্রাবনসকালে অথবা বিকেলে।