নতুনপাড়া বায়তুস সালাম জামে মসজিদে খলিলুর রহমানের অনুদান

  • হাসান মেহেদী :
  • ২০২৫-০৬-১৪ ১৬:৩১:১১
image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নতুনপাড়া বায়তুস সালাম নতুনপাড়া বায়তুস সালাম জামে মসজিদে একশত ব্যাগ সিমেন্ট অনুদান দিয়েছেন গেট টু ইজি লিমিটেডের এমডি মো. খলিলুর রহমান। মসজিদের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলে উপস্থিত থেকে অনুদান হস্তান্তর করে তিনি বলেন,  মসজিদ নির্মাণ ও একে আবাদ করা মানুষের দুনিয়ার জীবনে শ্রেষ্ঠ কাজ। যে জনপদে মসজিদ নির্মিত  হয় সেখানকার মানুষের মধ্যে আল্লাহভীতি সৃষ্টি হয়। ফলে সমাজে অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসে। তিনি সমাজের বিত্তবানদের মসজিদ নির্মাণসহ ভালো কাজে সাধ্যমতো সহযোগিতা করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শফিউল আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মেহেদী হাসান,  সমাজসেবক মো. মিজানুর রহমান মঞ্জু, ব্যাংক কর্মকর্তা মো. মিজানুর রহমান,  সমাজসেবক নুর মোহাম্মদ মনা, প্রবাসী মো. আবু তাহের, নতুনপাড়া আদর্শ সমাজের সভাপতি আবদুল মোতালেব,  সাবেক সভাপতি কবির আহমদ, রহমতপুর সমাজের সর্দার মোহাম্মদ ইলিয়াস,  নতুনপাড়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ প্রমুখ।  দোয়া পরিচালনা করেন নতুনপাড়া বায়তুস সালাম জামে মসজিদের খতিব কারী মাওলানা মনির আহমদ সিদ্দিকী।