ঈদের ছুটিতে সড়কে কাজ করে প্রসংশায় ভাসছে নিসচা বরিশাল জেলা কমিটি

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৬-১৩ ১৯:০২:৩২
image

সদ্য সমাপ্ত পবিত্র ঈদ-উল-আযহার ছুটিতে আগে ৩ দিন ও ঈদের পরে ৩ দিনসহ মোট ৬ দিন সড়কে কাজ করে সকল শ্রেণি পেশার মানুষের প্রসংশায় ভাসছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সদস্যরা। এদিকে তাদের এমন মানবিক কাজ কে স্বাগত জানিয়েছে সুশীল সমাজের প্রতিনিধিরা। 
ঈদের ছুটি শেষে টানা তৃতীয় দিনেও বরিশালের সড়কগুলোতে আজ ১৩ ই জুন (শুক্রবার) বিকেল ৪ টায় আমতলা মোড় ও সাগরদী এলাকায় কর্মস্থলমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে যানজট নিরসনসহ চালক, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ,পথ সভা ও মাইকিং করা হয়। 
এছাড়াও বরিশালসহ সারা দেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া গতি, হাইড্রলিক হর্ণ ব্যবহার, লক্কর ঝক্কর গাড়ি চলাচল বন্ধসহ সকল ধরনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন, এবং সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী। 
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ সার্জেন মোসা: আফসানা মেমী, এটিএসআই মো: মনির কনস্টেবল মো: মনিরুল ইসলাম, নিসচা বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি মো: হাবিবুর রহমান চৌধুরী মামুন, প্রচার সম্পাদক রবিন্দ্রনাথ রবিন, কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী মো: শহিদুল ইসলাম শহিদ, এ্যাড মো: মোশারফ হোসেন, মো: রফিকুল ইসলামসহ অন্যান্যরা।