আর কতবার স্বাধীন হলে মুক্ত হবে দেশ?
একথালা ভাতে হারাবে না কোনো প্রাণ?
কত লাশের মিছিলে পূণ্য হবে জন্মভূমি?
কত রক্ত ঝরলে পথ হারাবে না বাংলাদেশ?
আর কত বসন্ত পাড়ি দিতে হবে জনতার?
কত ফুল ঝরে গেলে পরিপক্ব হবে বটগাছ?
ঠিক কোন তিথিতে কেটে যাবে অন্ধকার?
প্রশ্নগুলো জীবনের, যেথা শুধু অস্বস্তিকর।