ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১৫ ১০:৫৭:৩২
image

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রত্যুষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি দল রাষ্ট্রীয় সালাম জানায়। পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীন বাংলাদেশের স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তাঁরা। 
পরে, পঁচাত্তরের ১৫ই আগষ্ট শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 
এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান সভানেত্রী শেখ হাসিনা। এসময় বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।