ফা র জা না ই য়া স মি ন

  • প্রিয় মানুষ
  • ২০২৫-০৬-১১ ১৬:১৩:০৫
image

কাছের মানুষটা দূরে চলে গিয়ে দূরত্ব বাড়ালেও, 
তাকে ভালোবাসার রেশ থেকে যায়।
মানুষটা চেনা পথের শেষে অদৃশ্য হয়ে গেলেও, 
ঝাপসা চোখে তাকেই দেখা যায়। 
মানুষটা ছেড়ে গেছে সকল বন্ধন ছিন্ন করে, 
তবুও তার কথা হৃদয় গহীনে তোলপাড় করে। 
খুব চেনা মানুষটা অচেনা হয়ে গেলেও,
তার রেখে যাওয়া ঘ্রাণ লেপ্টে থাকে মানসপটে। 
আপন মানুষটা স্বার্থপরের মতো হারিয়ে গেলেও, 
প্রিয় মানুষের জন্য জমিয়ে রাখা মায়া নিঃশেষ হয় না কখনো। 
কেউ কেউ হঠাৎ করেই আপন হয়ে যায়, 
হঠাৎ করেই জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়।
এমন কেউ হয়ে যায় যার জন্য পৃথিবী বদলে যায়, 
যে জীবন থেকে চলে গেলে বেঁচে থাকা অর্থহীন হয়ে যায়।