চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি’র অভিযানে একটি মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকিয়ে পাচারকালে ১৪১ বোতল ফেনসিডিল আটক হয়েছে। ঈদ উপলক্ষে মাদক পাচার সম্ভবনার গোয়েন্দা তথ্যে অভিযানটি চালানো হয়।
বিজিবি জানায়,বুধবার (১১জুন) সকাল সোয়া ১১টার দিকে বিনোদপুর ইউনিয়নের টাপ্পুর গ্রামে পাকা সড়কের উপর কিরণগঞ্জ সীমান্ত ফাঁড়ির একটি টহলদল চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশী শুরু করে। মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮০/১ এস হতে বাংলাদেশের প্রায় ১ কিলোমিটার ভেতরে ওই গ্রামে তল্লাশী চলাকালে একটি মোটরসাইকেল আরোহি দুই ব্যাক্তি তল্লাাশীর মুখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ওই মোটরসাইকেলের তেলের ট্যাংকের মধ্যে থেকে ও সীট কভারের নীচ থেকে ১৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিরয়িা বলেন, জব্দ মালামাল শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে। চোরাচালান ঠেকাতে বিজিবি সীমান্তে সতর্ক রয়েছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।