চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে দ্বন্দের জেরে ছোটভাইয়ের ছু রি কা ঘা তে বড়ভাই খু ন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-১০ ২২:৪০:১৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে বসতবাড়ির জায়গা জমি নিয়ে দ্বন্দের জেরে ছোটভাই তৌহিদুল আলম ওরফে বিকাশ(৩৮) নামে এক যুবকের ছুরিকাঘাতে বড়ভাই আব্দুর রশিদ (৪৭) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তাঁরা শহরের ১২ নং ওয়ার্ডের চরমোহনপুর লাহাপাড়া মহল্লার বেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,মঙ্গলবার(১০জুন) সন্ধ্যা ৭টার দিকে বসতবাড়ির নিকট গলি রাস্তায় বড়ভাই রশিদকে বুকে ও পিঠে ছুরি মেরে পালিয়ে যায় বিকাশ। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পলাতক বিকাশকে আটকে অভিযান  এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি আরও বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে ২০১৪ সাল থেকে বিরোধ ছিল। তাঁরা তিন ভাই ও পাঁচ বোন। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।
স্থানীয় সূত্র জানায়, ম্ঙ্গললবার জমির বিরোধের জেরে বড়ভাই রশিদ ছোটভাই বিকাশকে মারধর করলে ক্ষিপ্ত হয়ে বিকাশ এ কাজ করে।