চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে মমতাজ মহল সাথী(২০) নামে তিন বছরের এক শিশু সন্তানের জননী এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চককীর্তি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার(১০জুন) সকাল ১১টার দিকে স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষের ছাদের বাঁশের তীরের (আড়া) সাথে গলায় ওড়নার ফাঁস দেয়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্বানীয়রা। দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় বাড়িতে সাথীর স্বামী,সন্তান বা স্বামীর পরিবারের কোন সদস্য ছিল না। ঘটনার পর সন্তান নিয়ে স্বামী পালিয়ে গেছে বলে শোনা গেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, পারিবারির কলহের জেরে সাথী আত্মহত্যা করে থাকতে পারেন। আবার এ ঘটনায় সাথী ও তাঁর স্বামীর পরিবারের বিরুদ্ধে সাথীকে নির্যতন করে হত্যার অভিযোগও উঠেছে। তবে মরদেহে বাহ্যিক তেমন কোন আঘাতের চিহ্ন মেলেনি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সাথীর মৃত্যুর কারণ নিশ্চত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।
সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান বলেন, সাথীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। তবে তাঁর মৃুত্যর কারণ নিশ্চিত হওয়া যায় নি।