চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ভাসমান এক ব্যাক্তির মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-১০ ১৯:৪০:৫০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জ শহর ঘেঁষা মহানন্দা নদী থেকে মনিমুল হক (৭০) নামে এক ব্যাক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের রাজারামপুর মিস্ত্রীপাড়া মহল্লার মৃত মকবুল হোসেনের ছেলে। পূর্বে তিনি বিদেশে লোক পাঠানোর (আদম ব্যাপারী) কাজ করতেন।
পরিবার,পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার(১০জুন) সকাল ৮টার দিকে বাড়ি থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে শহরের নামো-রাজারামপুর এলাকায় তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত হিসেবে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। বিকালে স্বজনরা তাঁকে শনাক্ত করে। এর আগে পুলিশ ব্যূরো অব ইনভেষ্টিগেশনের(পিবিআই) একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ থেকে আলামত সংগ্রহ করে। মরদেহের  বাম বগলের নীচে ও বাম বাহুর চামড়া ছিলা ছিল। এছাড়া দেহে বাহ্যিক কোন আঘাতের চিহ্ন নাই।
সদর থানার অফিসসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, মনিমুলের মৃত্যুর কারণ নিশ্চিত নয়। ময়নাতদন্ত প্রতিবদেন পেলেই তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। পরিবারের বরাতে ওসি আরও বলেন, প্রদিনি সকালে বাড়ির নিকট ঘাটে তাঁর গোসল করতে যাওয়া অভ্যাস ছিল। রাতে তিনি বাড়িতে ছিলেন। হতে পারে সকালে গোসলে নেমে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর উচ্চ রক্তচাপের সমস্যাও ছিল।