সো মা না য়ে ক

  • হাবিজাবি মনের কথা
  • ২০২৫-০৬-১০ ১৮:৪৩:২৭
image

শুনছো তুমি ...
হঠাৎ কোনো মেঘলা দিনে 
অতীত স্মৃতি পড়লে মনে 
অঝোর ধারায় বৃষ্টি ঝরে 
হৃদয় ঘরের গোপন কোনে 

শুনছো প্রিয়...
ব্যস্ত দিনে কাজের ফাঁকে 
পড়লে চোখে প্রেমী যুগল
আবেগ নদী দেয় ভাসিয়ে 
হৃদয়ে জুড়ে তীব্র অনল।

শুনছো সুজন...
রোজ জীবনের যাপন জুড়ে 
ছড়িয়ে আছে কোন মায়াজাল 
শুনবে তুমি? খবর আছে 
কার বিহনে, কার কি হাল?

বলছি শোনো...
ঠিক কত পথ পেরিয়ে এলে
ঘুঁচবে মনের সব সংশয় 
মনের কথা জানান দেওয়ার 
একটা জীবন কম তো নয়!

সব শেষে তাই...
এ তল্লাটে রোজই হারায়
স্বপ্ন চোখের দৃষ্টি, ভাষা
তবু এ মন স্বপ্ন সাজায়
সত্যি হবে সকল আশা
সত্যি হবে ভালোবাসা।