চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ঘাস কাটা নিয়ে পূর্ব-শত্রæতার জেরে আপন চাচা এবং চাচাতো ভাইদের ছুরিকাঘাতে মাসুদ রানা(৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। গত রোববার (৮জুন) রাত ১০টার দিকে বাড়ির নিকটে পূর্বের ঘাস কাটা নিয়ে দ্বন্দের জেরে চাচা ও চাচাচো ভাইদের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন মাসুদ রানা। এক পর্যায়ে বুকে-পিঠে চাচাতো ভাইদের ছুরিকাঘাতে ঘটনাস্থলে আহত হন তিনি। মাসুদকে বাঁচাতে গিয়ে তাঁর আপন দুই ভাইও আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। তাঁর আহত দু’ভাইকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ রোববার রাতেই মরদেহ উদ্ধারের পর সোমবার(৯জুন) জেলা হাসপাতালে ময়নআতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। সোমবার এ ঘটনায় ৮ জনকে এজাহারনামীয় এবং আরও ৮/১০জন অজ্ঞাতনামাকে আসামী করে মামলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আসামী গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।