মো শা হে দ চৌ ধু রী

  • মহা খুশির ঈদ এসেছে
  • ২০২৫-০৬-০৯ ২২:০৯:২৩
image

মহা খুশির ঈদ এসেছে ধরার বুকে আজ
ত্যাগের মাঝে পেলাম খুঁজে বিশ্ব প্রেমের সাজ।।
ইব্রাহিম ওই কুরবানি দেন মিনারই ময়দান
ফেরেশতারা গাইছে যে আজ মানুষের জয়গান।
নবীর পথে চললে পাবে সোনায় মোড়া তাজ।।
শুদ্ধতার এই উৎসবে যে কাঁপে পাপীর দিল
এলো সময় পূণ্যে করো সিক্ত এই নিখিল।
প্রাণের মাঝে করো বসে ত্যাগের কারুকাজ।।
কুরবানির এই রক্তধারার পূণ্যে ভরে নদ
ত্যাগী ওরে জেনে রেখো এই হলো সম্পদ।
মানবতার মিনার চূড়ায় এলো রে মেরাজ।।
নাফরমানি ভুলে গিয়ে গাই মিলনের গান
সরল পথে চললে ভালো হবে দুজাহান।
মোলাকাত আজ করি আসো ছেড়ে ভয় ও লাজ।।