চাঁপাইনবাবগঞ্জে শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত ১,আহত অন্তত: ৪

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-০৯ ১৪:৫৮:২১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একই গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের  শাবলের আঘাতে আব্দুল  বাসেদ বিশু(৬৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি পার্বতীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সুবলইলডাঙ্গা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। একই ঘটনায়  উভয়পক্ষে আহত হয়েছেন আরও অন্তত: ৪ জন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। 
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,সোমবার(৯জুন) সকাল ১১টার দিকে সুবইলডাঙ্গা গ্রামের ঈদগাহে শিশুরা ক্রিকেট খেলছিল। এ সময় নিহতের ভাতিজা আশাপাশের আমগাছে আম আছে বলে শিশুদের ক্রিকেট খেলতে নিষেধ করে। এনিয়ে শিশুদেও অভিভাবকসহ পক্ষের গ্রামসবাসীর সাথে নিহতের পরিবার ও গ্রামবাসী অপরপক্ষের সংঘর্ষ বাঁধে। এ সময় নিজ পক্ষের আহত দু’জনকে হাসপাতালে নেবার  উদ্যোগ নেন নিহত বিশু। তাঁকে প্রতিপক্ষ বাধা দিয়ে শাবল দিয়ে  মাথায় আঘাত করলে বিশু ঘটনাস্থলে আহত হন। তাঁকে হাসপাতালে নেবার পথেই মৃত্যু হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যায় ব্যবহৃত শাবলটি উদ্ধার হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। দায়ীদের আটকে অভিযান চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।
সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, দুপক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল।  শিশুদের ক্রিকেট খেলা নিয়ে ঝামেলা শুরু হলে ওই জেরেই ঘটনাটি ঘটে।