মৌ মি তা পু রো হি ত

  • চলে যেতে যেতে
  • ২০২৫-০৬-০৮ ০০:৩৩:১২
image
হয়তো একদিন সেইদিন আসবে, যেদিন সব হেরে যাওয়া গুলো একসাথে এসে আমায় জিতিয়ে দেবে!!
হয়তো একদিন সেইদিন আসবে যেদিন, সব কান্নাগুলো দলবেঁধে আমায় হাসতে শেখাবে!!
হয়তো নয়, সেই সময়ের তো দেরি আর নেই!!
হারতে হারতে,কাঁদতে কাঁদতে সময় তো আর বেশি হাতে নেই।
এখনও দেওয়ালে চলছে ঘড়ি টিক - টিক - টিক!!
হয়েছি এখন আমি বদ্ধ কালা!!
শুনছি যেনো কেউ বলছে ,,,, বলে চলেছে ধিক ! ধিক ! ধিক!
ছোটো মাসি দিয়েছিল উপহার এই ঘড়ি টি -
বলেছিল, সময় তো তোর আর কোনোদিন ভালো গেলো নি!!
তাই দিলুম এইখানি!!!
রাখিস মনে আমাকে
যদি কখনো সেই দিন আসে
দেওয়ালের ঘড়িতে যেনো আমার মুখ ভাসে!!
না গো মাসি
পাচ্ছে যে সত্যিই হাসি--
দেখি ঘড়ি টি একদিন ঢং ঢং করে বারো টা ঘণ্টা বাজিয়ে সেই যে গেলো থেমে
আর চললো না।
ব্যাটারি চেঞ্জ হলো,মিস্ত্রী এলো, মেরামতি হলো তবু
সে থেমে রইলো,,,নির্বিকার হয়ে তাকিয়ে রইলো আমারই দিকে।
মনে হলো সেইদিন -- সত্যিই কি তবে সময় আমার শেষ হয়ে এলো??
সত্যিই কি হারতে বসেছি আমি ??যেতে হবে কি আমায় এবার সেই দেশ!!!!
যে দেশে সব হেরে যাওয়াগুলো এক মুহূর্তে জিতিয়ে দেবে আমায়!!
যেখানে সব কান্নাগুলো হাসি হয়ে ঝরে যাবে কোনো শিউলি গাছের তলায়!!!
হারতে হারতে আজ আমি বড় অদ্ভুত একা
একাদের আবার আলাদা দেশ হয় নাকি!!
আমি বড্ড বোকা!!
শিউলি তলার সব ফুলগুলো কুড়িয়ে যদি তোমায় দিই???
দেবে তুমি আমায় ,তোমার একটুখানি সময়, একটুখানি ভালোবাসা???
যেনো চলে যেতে যেতে দেখতে পারি কারোর চোখের একটা কোন একটু ভিজে ,,,, চিক চিক করছে চোখ দুটো!!!
শান্তিতে তবে হারতে পারি --
শান্তি তে তবে হেরে যেতে যেতে জিততে পারি!!
শান্তিতে তবে শান্ত হয়ে যেতে পারি!!!
দেবে তোমার একটুখানি সময়??
আর একটুখানি ভালোবাসা??
দেবে???