মো শা হে দ চৌ ধু রী

  • মজদুরেরও ঈদ কী আছে !
  • ২০২৫-০৬-০৭ ১৫:২৯:১৯
image

মলিন হলো ঈদের খুশি কুরবানী দিই নাই
শ্রমে ঘামে থেকে আমার দিন কেটে যায় ভাই।।
মজদুরেরও ঈদ কী আছে, থাকে কোনোদিন !
তোমরা সাজো ঈদের সাজে মন করো রঙিন।
পরের জন্য কিনতে পশু হাটে চলে যাই।।
ঈদ আনন্দে রাঙাও যখন তোমার বাড়িঘর
আমার ঘরে বাতিও নাই, ঘর মনে হয় পর।
মনের মাঝে নাই যে আমার আলোরই রোশনাই।।
আল্লাহ তুমি কুরবানেরই তাওফিক আমায় দাও
ইব্রাহিমের ত্যাগের কথা অন্তরে লিখাও।
এই গরীবের মনেও যে সত্য সাহস চাই।।
তুমি খুশি হলেই মাবুদ ঈদ যে হয়ে যায়
পশু কোরবান দিতে খোদা আমি নিরুপায়।
কান্না ভেজা চোখে যেন তোমার দেখা পাই।।