অ র্চ না মা লা কা র

  • কালো
  • ২০২৫-০৬-০৭ ১৫:১৫:১৪
image

চাঁদনিরাতে দেখেছিলাম কালো একটি মুখ,
রেখেছি তারে হৃদয় ডোরে সেই তো আমার সুখ।
কালো মেয়ের কালো চোখে স্বপ্ন কতো আঁকা,
আদর স্নেহ ভালোবাসা মায়া মমতায় মাখা।
কালো রঙের মেয়েটিকে সবাই ব্যঙ্গ করে,
অসীম গুনে গুনবতী তবুও কষ্টে মরে।
যতই সে কালো হোক আমার মনের রানী,
ভালোবাসায় মুছিয়ে দেবো দুঃখের গ্লানি।
রূপের আগুনে পুড়ে পুড়ে হয়েছি অঙ্গার,
কালোই হোক আমার জীবনের অহংকার।
কালো আছে বলেই আলোর এতো বড়াই,
কালো ছাড়া আলোর কোনই কদর নাই।