নায়িকা নাকি কৃষাণী! নতুন ভূমিকায় শবনম বুবলী

  • বিনোদন ডেস্ক
  • ২০২৫-০৬-০৬ ০২:১৫:১৪
image

ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ শবনম বুবলী এবার যেন পর্দা ছেড়ে প্রকৃতির মঞ্চে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন। চলচ্চিত্রে আলোচিত এক দশকের ক্যারিয়ারের বাইরে নতুন এক পরিচয়ে নিজেকে ভাবছেন এই চিত্রনায়িকা-একজন কৃষাণী হিসেবে!
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কাস্তে হাতে আগাছা পরিষ্কার করতে থাকা ছবিসহ কয়েকটি মুহূর্ত প্রকাশ করে বুবলী জানিয়েছেন তার ভবিষ্যৎ স্বপ্নের কথা। ক্যাপশনে লেখেন, “ভবিষ্যতে পুরোদমে কৃষিকাজ করব। ফুল, ফল, শাকসবজি চাষ করব। হাঁস-মুরগি, গরু-ছাগল পালব… কারণ প্রকৃতি একটু বেশিই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।”

ভবিষ্যতে কৃষিকাজ করতে চান বুবলী, জানালেন নিজেই

দয়া করে নিউজটি শেয়ার করুন

-->