জে বু ন্নে ছা মু নি য়া

  • মানুষ অন্ধকারের মত একা
  • ২০২৫-০৬-০৫ ২১:৩০:৩২
image

কোথাও কেউ নেই,
কোথাও কেউ থাকেনা।
কখনো কখনো নিজের ছায়া টুকুও নিজের থাকেনা
নীরবে সঙ্গী হয়  অন্য কারো।
পথে চলতে যারা কাছে আসে যেচে
অতি দ্রুত তারা চলেও যায় স্ব ইচ্ছায়-
কোথাও কেউ অপেক্ষা করেনা।
মানুষ প্রতিনিয়ত মাতৃগর্ভের অন্ধকারের মত একা।