শ ঙ্খ ঘো ষ

  • "নিরাশাযাপন"
  • ২০২৫-০৬-০৪ ১৫:১২:২৯
image

এ-গাছের প্রতি পাতা বিষণ্ণতা মেলেছে বাতাসে---
এসো এইখানে বসি, এর কাছে বীজমন্ত্র আছে।

সব ভার কোলে নিয়ে মধ্যরাত সবচেয়ে আপন---
দুদণ্ড সেখানে আজ আমাদের নিরাশাযাপন।

পারি কি এখনও সেই ঘাসের জাজিমে এসে শুতে?
সেদিন সংকোচ ছিল---আজ আর মানি না কিছুতে।

দিনগুলি রাতগুলি কিছুই করেনি তবে দাবি
আজ এই শেষরাতে এসে
দাঁড়ালে তোমার সামনে সব গ্লানি মুছে যেতে থাকে
আ-জু রজনী হাম ভা-গে পোহায়লুঁ, ভাবি।