যে আগুনে প্রতিদিন পোড়াও আমায়
একটু একটু করে
বেদনার নীল যন্তনায়!
আর, পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনার মতো
করেই চলেছো ক্রমশ উজ্জ্বল।
সেই আগুনের অপজিটে বসে,
অন্ধকারের নির্মম নিস্পেষণের চাপে
তুমি কি সুখ পেলে?
আমি.. জানি,... পাওনি!
আজ, তুমি পান করো আধারের মদিরা!
আর আমি.... হা. হা. হা.
ভয়ংকর আলোর নীল যন্তনা।
কে সুখী হলো?
আলো না আধার, বলো?
বইছি দুজন ভালোবেসে এক অশ্লীল অভিশাপ,
এ যে কিছুই নয়, ব্যর্থতাভরা শুধু মানুষ হওয়ার পাপ!