সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে গনসেবা সংস্থা'র সচেতনতা লিফলেট বিতরন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৬-০৩ ২০:৫৬:৪৮
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে সামাজিক সংগঠন গনসেবা সংস্থা'র  উদ্যোগে বেলা  ১২টায় খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনালে  চালক, যাত্রী , ও পথচারীদের মাঝে সচেতনতা লিফলেট বিতরন করা হয় । এসময় উপস্থিত ছিলেন গনসেবা সংস্থা'র সভাপতি  আকলিমা খাতুন , গনসেবা সংস্থা'র সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালাম,সংস্থার সহ-সভাপতি শেখ মাসুম বিল্লাহ, সহ-সাধারন সম্পাদক শেখ শরিফুল ইসলাম,কোষাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান লিটন , গনসেবা সংস্থার সদস্য শেখ আসলাম হোসেন,  মোঃ মহিবুল্লা শেখ,মোঃ লিমন মোল্লা, মোঃ রানা শেখ, মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ন-সম্পাদক মোঃ রিয়াজুল কবির , মোঃ বাচ্চু শেখ , মোঃ সাগর শেখ প্রমুখ ।