পবিত্র ঈদ-উল- আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর টানা ১০ দিন বন্ধ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-০৩ ২০:২৬:২০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল –আজহা ২০২৫ উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সোনামসজিদ স্থলবন্দরে আমদানী ও রপ্তানী এবং সিএন্ডএফ সংক্রান্ত সকল কার্যক্রম টানা ১০দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।  ফলে বন্দর  কার্যক্রম আগামী ৫জুন বৃহস্পতিবার থেকে আগামী ১৪ জুন শনিবার পর্যন্ত  বন্ধ থাকবে। আগামী ১৫ জুন রোববার বন্দরের কার্যক্রম পূণরায় যতারীতি চালু হবে। তবে বন্ধের মধ্যেও পণ্য লোড-আনলোড,পরিবহন,গুদামজাতকরণসহ কিছু আভ্যন্তরীণ কার্যক্রম চালু থাকবে।
বন্দর সূত্র জানায়, সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রæপ এবং বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন যৌথ সিদ্ধান্তে এ সংক্রান্ত একটি পত্রে  বাংলাদেশ এবং ভারতের সংশ্লিস্ট সকল পক্ষকে বন্ধের বিষয়টি অবহিত করেছে।
মঙ্গলবার (৩ জুন) বিকালে বন্দর সিএন্ডএফ এজেন্ট  এসোসিয়েশন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান ঈদ উপলক্ষে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোষিত ১০দিন ছুটির মধ্যে ঈদ উপলক্ষে সরকারি ছুটি এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি অন্তর্ভূক্ত রয়েছে।
বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, ঈদ ্উপলক্ষে টানা ১০ দিন বন্ধ সংক্রান্ত পত্র যথাসময়ে পাওয়া গেছে।
এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন সূত্র জানায়, ঈদ উপলক্ষে বন্দরে আমদানী ও রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও  পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে যাতায়াত ঈদের দিন সহ প্রতিদিনই স্বাভাবিক থাকবে।