চাঁপাইনবাবঞ্জের সীমান্তে আরও ৮ জনকে বিএসএফ’র পুশ ইন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-০৩ ১৩:৫৬:৩১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্ত দিয়ে ৮ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। প্রাথমিকভাবে তাঁদের বাংলাদেশী হিসাবে শনাক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ ঘটনায় বিএসএফ এর সাথে  পতাকা বেঠক  করে  প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এর আগে গত ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৭  বাংলাদেশীকে পুশইন করে বিএসএফ। পরেরদিন তাঁদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার(৩জুন) ভোর সাড়ে ৪টার দিকে ভোলাহাটের হোসেনভিটা এলাকার চাঁনশিকারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৯ এর নিকট দিয়ে ৪ পুরুষ এবং ৪ নারী অনুপ্রবেশ করে। পরে চাঁনশিকারি বিওপির টহলদল তাদের আন্তর্জাতিক সীমারেখার শুন্য লাইনে আটক করে। তাঁদের পরিচয় যাচাই এর কাজ চলছে বলেও জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তে ৮ জনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,তাঁরা ২০১৭ হতে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের ভারতীয় পুলিশ বিভিন্ন সময় আটক করে। তাঁরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ কেন্দ্রীয় কারাগারে আটক অবস্থায় ছিল। অধিনায়ক আরও বলেন, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ওই ৮ জনকে ভোালাহাট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীণ। এ ঘটনায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিজিবি এবং ১২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।
পুশইনের শিকাররা হলেন-চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শেখালীপুর গ্রামের মো: গোলাবের ছেলে মো: ফায়েক(২৮), খুলনার দিঘলিয়া থানার ডোমরা গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে আজিম সরদার(২৫), ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার বেলদহী গ্রামের শফির উদ্দিনের ছেলে রুস্তম আলী(৪০),রাজশাহীর চারঘাট থানার চকমুক্তাপুর গ্রামের তোফাজ্ঝেল হোসেনের ছেলে মোফাজ্জেল হোসেন(৩৫), রাজশাহীর তালন্দ থানার হরিদেবপুর গ্রামের গোবর্ধন দাসের স্ত্রী দূ:খী দাস(৫৫),খুলনার দিঘলিয়া থানার আম বাড়িয়া ডোমরা গ্রামের আজিম উদ্দিনের স্ত্রী মিম খাতুন(১৯), নাররায়নগঞ্জের  রুপগঞ্জ থানার কাঞ্চন রানীপুর গ্রামের  আতিকুর রহমানের  মেয়ে রতœা আক্তার নুপুর (২২) এবং বাগেরহাটের গুলশাখালী  পিছি বারইখালি গ্রামের মো: ইব্রাহীমের স্ত্রী নাদিরা খাতুন(৩৭)।