আমি থামিনা

  • অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক
  • ২০২৫-০৬-০২ ০২:০৫:০৮
image

ঝড় এলেও,
বজ্র গর্জন করলেও,
মাটির নিচে কাঁপন ধরলেও-
আমি পিছু হটি না!

আগুন আমায় দাহ করতে এলে,
আমি হাসি,
কারণ আমি জানি-
ছাই হতেই ফিনিক্স জাগে!

যে পথ কাঁটায় ভরা,
সেটাই আমার রাজপথ...
আমি হেঁটে চলি রক্তাক্ত পায়ে,
কাঁদি না।

দু'হাতে তুলে আকাশ ছুঁই,
আমার চিৎকারে পাহাড় কেঁপে ওঠে!

আমি নত হইনি কাল,
আজও হব না...

আমি ফিরে এসেছি!
আগুনে ধোঁয়া হয়ে,
আরও শাণিত,
আরও দীপ্ত,
আরও অদম্য!!