ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ
মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টির উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস ও আলোচনা সভা রোববার বিকালে ফুলতলার মশিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার কৃষিবিদ আবু সায়েত মোঃ মঞ্জুর আলম, কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক অধ্যক্ষ কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, অতিরিক্ত পরিচালক ড. মোঃ জামাল উদ্দিন, ক্রিসেন্ট জুট মিলের মহা-ব্যবস্থাপক কৃষিবিদ খান মোঃ কামরুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ রাজিয়া সুলতানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হট্রিকালচার সেন্টোরের উপ-পরিচালক কৃষিবিদ সঞ্জয় কুমার দাস, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শাহ্ আরিফ শাওন, প্রভাষক হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক তারেক সাইফুল্লাহ, তোফাজ্জেল হোসেন, সফল মাশরুম চাষী শেখ ওলিয়ার রহমান, মোঃ নাঈম শেখ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল মামুন হাওলাদার, সালমা সুলতানা, শিখা মল্লিক, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।