জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গিলাতলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৬-০১ ১৯:২৭:৪৬
image

ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ  মহান স্বাধীনতার একমাত্র ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আটরা গিলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আজ বিকাল ৫ টায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সৈয়দ শাহজাহান আলী। সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি ও যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শুকুর, আব্দুর রব মুন্সী, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোল্লা সোলায়মান হোসেন , মোঃ পলাশ মোল্লা, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ পলাশ, মোহাম্মদ দীপালু।  মোঃ রফিকুল ইসলাম সুজার পরিচালনায় বক্তৃতা করেন সিদ্দিকুর রহমান বড়, হালিম শিকদার, আরিফুল ইসলাম, ইউপি সদস্য মোঃ লিটন হোসেন, সৈয়দ জাফর , ইয়াসিন সরদার, শাহিদুল ইসলাম, শাহিন হাওলাদার, সৈয়দ সোহেল, ফরহাদ হোসেন, সৈয়দ এনামুল, বিল্লাল খান সহ ওয়ার্ডের সকল নেতাকর্মীর । দোয়া পরিচালনা করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম ও মোহাম্মদ আল-আমিন।