বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে প্লাাষ্টিক দূষণ রোধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-০১ ১৮:৩২:৪৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিশ^ পরিবেশ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্লাাষ্টিক দূষণ রোধসহ ১৪ দফা বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১জুন) সকল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা সনাক-টিআইাবি  প্রায় ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করে।
প্লাষ্টিকের নানা ক্ষতিকর দিক তুলে ধরে এ সময় বক্তব্য দেন সনাক সভাপতি এড.সাইফুল ইসলাম রেজা,সহ-সভাপতি আশরাফুল আম্বিয়া সাগর, সদস্য মজিবুর রহমান,এনামুল হক, কানাই চন্দ্র দাস, কুশল কুমার শীল,উন্নয়ন সংগঠন এসআইএল ইন্টারন্যাশনালের নিকোলাস মুরুমু, আশা’র শফিকুল ইসলাম, ডেমোক্রাসি ওয়াচের রেজাউল করিম প্রমুখ।
দিবসটি উপলক্ষে প্লাস্টিক দূষণরোধ সম্পর্কি টিআইবি’র  সুনর্দিষ্ট ১৪ দফা দাবি উপস্থাপন করেন আরমানি খাতুন। ট্আিইবি এরিয়া ম্যানেজার শফিকুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।