সমাজতান্ত্রিক মজদুর পার্টির নারায়ণগঞ্জ জেলার তারাব পৌর কমিটি গঠিত

  • কমরেড সামছুল আলম
  • ২০২৫-০৬-০১ ১২:৩৬:৪৮
image

গত শুক্রবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন তারাব পৌরসভার ৭নং ওয়ার্ডের ঈদগাহ মাঠে কেন্দ্রীয় সদস্য শেখ মুহাম্মদ আরিফের সভাপতিত্বে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট সমাজতান্ত্রিক মজদুর পার্টির নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত তারাব পৌর কমিটি গঠিত হয়।
নবগঠিত তারাব পৌর কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক মোহাম্মদ বাবুল মিয়া, যুগ্ম আহ্বায়ক আলি হোসেন, ইব্রাহিম মিয়া, সদস্য সচিব মোঃ জাহিদ, সদস্য মোঃ সালাউদ্দিন, মোঃ আওলাদ মিয়া, আক্তার হোসেন, সোহেল মিয়া, জয়নাল আবেদিন, আবুল কাসেম (লিটন), ফারুক মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম।
সভায় নেতৃবৃন্দ বিএনপি’র নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারসহ ৩১ দফা বাস্তবায়নে অতীতের ন্যায় সমাজতান্ত্রিক মজদুর পার্টির যুগপৎ পথচলায় নবগঠিত তারাব পৌর কমিটির সদস্যরা শক্তিশালী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।